Advertisement

সৌন্দর্যের সাথে প্রযুক্তির প্রেম হাতছানি দিচ্ছে পর্যটকদের

ফরিদুল মোসত্দফা খান
প্রযুক্তির সাথে পালস্না দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্পে সংযোজিত হচ্ছে নতুন নতুন সেবামুলক প্রতিষ্ঠান। তৎমধ্যে আধুনিক ও বিলাসবহুল হোটেল-মোটেল রেসত্দোঁরা, নিরাপদ-আরামদায়ক জাহাজ, চাইনিজ রেসত্দোঁরা, টু্যরস এন্ড ট্রাভেলস থেকে শুরম্ন করে প্রায় সব ধরনের সুবিধার মাত্রা ক্রমেই বাড়ছে। স্থানীয়
প্রশাসন-সাধারণ জনগন হয়ে উঠেছে অতিথি বান্ধব। নিরাপত্তা ব্যবস্থা সার্বৰণিক জোরদার রয়েছে। জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর, র্যাব্ল-গোয়েন্দা সংস্থাসহ সামরিক বেসামরিক কর্মকর্তা-কর্মচারি এবং পর্যটন সংশিস্নষ্ট ব্যবসায়ীরাও আনত্দরিক রয়েছেন, শুধু দেশে নয় কক্সবাজারের সুনাম যেন বিদেশে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে সচেতন জনগণের পৰ থেকে সহায়তা করা হচ্ছে প্রশাসন এবং টু্যরিজম সেক্টরকে। ফলে একদিকে পাহাড় অন্যদিকে সাগর তার উপর নীল আসমানের এই জনপদ প্রহর গুনছে আরো বেশি অতিথির। আসছে ইংরেজি বর্ষ বিদায় এবং বরণের কাঙ্খিত দিন। থার্টি ফার্স্ট নাইটের এই উৎসবটি সার্বজনীন ভাবে পালনের উদ্দেশ্যে পর্যটন শহর কক্সবাজার এবং জেলার সব বিনোদন কেন্দ্র সজ্জিত হয়েছে নব বধুর সাজে। বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পৰ থেকে নেয়া হয়েছে বাড়তি বিনোদন ব্যবস্থা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ হরেক বর্ণাঢ্য আয়োজন। 

জানা গেছে, স্বপ্নীল জনপদ কক্সবাজারে শুধু পর্যটন স্পট ভ্রমণ নয়, কেউ ইচ্ছা করলে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির উপর রাতযাপন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতাতপ নিয়ন্ত্রিত অবকাশ, সভা-সেমিনারসহ মনের আনন্দে কাটানো যাবে সময়। এই জন্য বেসরকারি সংস্থা বে-অব বেঙ্গল গ্রম্নপ টু্যরিজম এবং গুড লিংক এক্সপ্রেস এর পৰ থেকে আনা হয়েছে একটি দৃষ্টি নন্দন ও বিলাস বহুল জাহাজ। এমভি সোনারগাঁও নামের এই জাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শীঘ্রই। কাছ কিংবা দূর যেখান থেকেই দেখেন না কেন- (পৃষ্ঠা-২,কলাম-১) 

সৌন্দর্যের সাথে প্রযুক্তির প্রেম 

(১ম পৃষ্ঠার পর) 
রাজপ্রাসাদ আদলের জাহাজটি যারা এনেছেন, সেই পর্যটনসেবী প্রতিষ্ঠান বে-অব বেঙ্গল গ্রম্নপ টু্যরিজমের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ জানান, সব ঋতুতে ভ্রমণ এবং অবস্থান উপযোগী জাহাজটিতে ২০০জন ধারণ ৰমতা সম্পন্ন হলরম্নম রয়েছে, যেখানে রাজকীয় অবকাশের পাশাপাশি পাঁচ তারকা মানের সব সুবিধা উপভোগ করা যাবে। 
গুড লিংক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় কুমার রায় জানান, একটি স্বয়ংসম্পূর্ণ পাঁচ তারকা মানের প্রতিষ্ঠান কিংবা রাজধানীর এক সময়ের নামকরা হোটেল সোনারগাঁওয়ে যেসব সুযোগ সুবিধা থাকে, তা এই এমভি সোনারগাঁও জাহাজে পাওয়া যাবে। তাই পর্যটন শিল্প বিকাশ ও নিরাপদ নৌ-বিহারের জন্য জাহাজটির আনত্দরিক আতিথেয়তা গ্রহণের জন্য তিনি সব শ্রেণীর ভ্রমণ পিপাসুদের আহ্বান জানান। পাশাপাশি জাহাজটির ব্যাপারে পর্যটনের স্বার্থে সকলের আনত্দরিকতাও প্রত্যাশা করেন তিনি

Post a Comment

0 Comments