মোঃ নুরুল করিম আরমান, লামা :
বান্দরবানের লামায় অবৈধভাবে পাচারকালে ৪ লাখ টাকার চোরাই কাঠ জব্দ করা হয়েছে। বুধবার রাতে বন বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা উপজেলার রুপসীপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম নিজাহার উদ্দিন খান ও স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় উপজেলার শ্রেণী ও অশ্রেণীভুক্ত বনাঞ্চল থেকে অবৈধ পন্থায় কাঠ সংগ্রহ করে নদী পথে পাচারের জন্য মওজুত অবস্থায় বিভিন্ন প্রজাতির ৪শ ঘনফুট কাঠ আটক করা হয়। তম্মধ্যে ১১২ পিচ রদ্দা ও ১৪৭ পিচ গোল গাছ রয়েছে। আটককৃত কাঠের পরিমাণ বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে ধারণা করা হয়েছে।

0 Comments