মোহাম্মদ শাহাব উদ্দীন,মহেশখালী :
মহেশখালীতে সন্ত্রাসী গ্রপের সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম ও হাত পায়ের রগ কেটে নেয়া আহত আবু শামা ঢাকার পুঙ্গ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।
পুলিশ, প্রত্যক্ষর্দশী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মহেশখালীর ক্রাইমজোন খ্যাত হোয়ানক ইউনিয়নের পূর্ব কালাগাজির পাড়া গ্রামে গত ১০ ডিসেম্বর সকাল ৮ টায় এলাকায় দীর্ঘ দিনের আধিপাত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী জালাল বাহিনীর প্রধান জালাল ডাকাত একই এলাকার জোনাব আলী মেম্বাররে পুত্র আবুল শামাকে লক্ষ্য করে গুলি বর্ষনের এক পর্যায়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে এবং তার ঘাড় ,দুহাত ও দুপায়ের রগ কেটে দেয়। এসময় ঘটনার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে জালাল বাহিনীর সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করতে করতে পাহাড়ে গা ঢাকা দেয়। ঘটনাস্থল থেকে মেম্বর পুত্র আবুল শামাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা আংশকা জনক বিধায় ঢাকার পঙ্গুঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার পিতা জোনাব আলী মেম্বার জানান। উলে¬খ্য কথিত জালাল বাহিনীর প্রধান জালালের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজি সহ ২৪টি মামলা রয়েছে বলে মহেশখালী থানার ওসি হুমায়ন কবির জানান।

0 Comments