Advertisement

লামায় ডায়রিয়ায় ২ উপজাতি গর্ভবর্তী মহিলার মৃত্যু :অর্ধশত আক্রান্ত


মোঃ নুরুল করিম আরমান, লামা :
বান্দরবানের লামায় দুই উপজাতি পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক দিনের ব্যবধানে ২ উপজাতি গর্ভবর্তী মহিলার মৃত্যু হয়েছে। মৃতরা হলো চিংরাও (৩৫) ও কাইতে মুরুং (৩৮)। একই সাথে ওই দুই পাড়ার শিশু ও মহিলাসহ আরও অর্ধশত লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩৫জনকে সরকারীভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 
জানা গেছে, গত মঙ্গলবার থেকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম খ্রিষ্টান ত্রিপুরা পাড়া ও সইসাই ম্রো পাড়ায় ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়। এতে মঙ্গলবার রাতে সইসাই ম্রো পাড়ার মেন্নাউ ম্রোর গর্ভবর্তী স্ত্রী কাইতে ম্রো (৩৮) ও বুধবার রাতে পার্শ্ববর্তী খ্রিষ্টান ত্রিপুরা পাড়ার অংদই ম্রোর স্ত্রী চিংরাও ম্রো (৩৮) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ৩৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় বেসরকারী সংস্থা গ্রাউস এর একটি মেডিকেল টিম চিকিৎসা সহায়তা দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ গর্ভবর্তী মহিলার মৃত্যুর কথা স্বীকার করে জানিয়েছেন, শীত প্রকোপের কারণে দুর্গম পাহাড়ী এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তিনি জানান, আক্রান্ত পাড়া দুইটিতে বর্তমানে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Post a Comment

0 Comments