Advertisement

ভারতের কেতাদুরস্ত তারকা প্রিয়াঙ্কা


মুম্বাই, ৮ অক্টোবর: এ বছরের ‘পিপল’ ম্যাগাজিনের ‘বেস্ট ড্রেসড’ এডিশনে ভারতের সবচেয়ে কেতাদুরস্ত তারকার খেতাবটি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তাকে দেখা যাবে ‘পিপল’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদেও।
এই খেতাবটি পেয়ে দারুণ আনন্দিত প্রিয়াঙ্কা। তিনি তার অনুভূতি
 প্রকাশ করতে গিয়ে বলেন, “আমি বিস্মিত। কারণ আমি ধারণাই করতে পারিনি যে এই খেতাবটি আমি পাব।”
নিজের সবচেয়ে ‘প্রিয় আভরণ’ কী? এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা একটি ভারতীয় দৈনিককে এক কথায় উত্তর দেন, “আত্ন-বিশ্বাস।”
এই খেতাব অর্জনের আনন্দে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ‘মার্সিডিজ-বেঞ্জ বেস্ট ড্রেসড শো ২০১১’-তে র‌্যাম্পে হাঁটবেন সাবেক এই বিশ্ব সুন্দরী। এরপর একই অনুষ্ঠানে তিনি কথা বলবেন ‘পিপল’ ম্যাগাজিনের এই বিশেষ সংস্করণটি নিয়েও।
বার্তা২৪ ডটনেট/

Post a Comment

0 Comments