Advertisement

চট্টগ্রাম মহানগরী অফিসে পুলিশের তান্ডবের নিন্দায় কক্সবাজার জেলা ছাত্রশিবির

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী অফিসে পুলিশের অভিযান এবং তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুল হাসান এবং সেক্রেটারী আল আমিন মুঃ সিরাজুল ইসলাম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকারের পুলিশ বাহিনী সম্পূর্ন বিনা কারনে চট্টগ্রাম মহানগরী শিবির অফিসে তল্লাশীর নামে পুলিশের তান্ডব সরকারের ফ্যাসীবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।  যতই আওয়ামীলীগ সরকারের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা প্রকাশ পাচ্ছে ততই হিংস্র হয়ে উঠছে। সরকারের হিংস্রতা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশ প্রশাসনকে। চট্টগ্রাম মহানগরী অফিসে পুলিশের অভিযান  সরকারের ফ্যাসিবাদী চরিত্রের একটি নমুনা। নেতৃবৃন্দ অবিলম্বে গণতল্লাশী বন্ধ করতে, ভবিষ্যতে এ ধরনের অগণতান্ত্রিক আচরণ না করতে সরকারের প্রতি আহবান জানান।

Post a Comment

0 Comments