Advertisement

উখিয়ায় তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন

শফিউল ইসলাম আজাদ, উখিয়া:        
উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সাথে সরাসরি কথা বলে তথ্যসেবা কেন্দ্রের আনুষ্টানিক উদ্বোধন করলেন জেলা প্রশাসক জয়নুল বারী। গতকাল ৮অক্টোবর বেলা ১২টায় এক অনাড়ম্বর অনুষ্টানের শুরুতেই ডিজিট্যাল পদ্ধতিতে সরাসরি আলাপকালে জেলাপ্রশাসক বলেন, এখন থেকে
 গ্রাম গঞ্জের তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণকে প্রবাসি আত্মীয়স্বজনের সাথে কথা বলার জন্য কষ্ট পেতে হবেনা। এ তথ্যসেবা কেন্দ্রে থাকচে বিদেশের আত্মীয় পরিজনের সাথে ছবি দেখে কথা বলার সুযোগ, কলেজ, বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ, চাকুরীর খবরা খবর, কম্পিউটার, ডিজিট্যাল ক্যামেরা, সাংবাদিকদের সংবাদ পাঠানোর সুযোগ সুবিধা সহ যাবতীয় তথ্য প্রযুক্তি। সরাসরি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আধুনিক তথ্যসেবার সুযোগ পাবে সাধারণ জনগণ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাছিনা তার নির্বাচনী অঙ্গিকার হিসাবে তথ্যপ্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গিয়ে মানুষের দোর গোড়ায় তথ্যসেবা পৌছে দিতে সক্ষম হয়েছে। জেলা প্রশাসক তথ্য সেবা কেন্দ্রের যে সমস্ত প্রযুক্তিগত উপকরণ অপূরন রয়েছে তা অতিসত্বর পুরন করে তথ্যসেবা কেন্দ্রের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। 
রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্ত্ব্য রাখেন পরিষদ সদস্য ডাঃ মোক্তার আহমদ, আবুল ফজল ভূলু, মাহমুদুল হক চৌধুরী, আলতাফ মিয়া, নেজাম উদ্দিন দুলাল, নুরুল হক মুনু, আকতার কামাল  চৌধুরী প্রমূখ। অনুষ্টান শেষে প্রধান অতিথি রতœাপালং ইউনিয়নের গরীব,দুস্থ পরিবারের মধ্যে ১শত সেট স্বাস্থ্য সম্মত পায়খানা বিতরণ করেন। 

Post a Comment

0 Comments