বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় চিহ্নিত মাদক সম্রাট কালুর মাদক আস্তানা উচ্ছেদ ও তার সহযোগীদের গ্রেফতার এবং এলাকায় সন্ত্রাসসহ সকল অসামাজিক কার্য্যকলাপ বন্ধের দাবিতে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় পশ্চিম বাহারছড়ায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ, মডেল থানার অফিসার্স ইনচার্জ বদরুল আলম তালুকদার ও স্থানীয় পৌর কাউন্সিলর বৃন্দ। এছাড়াও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমগ্র এলাকার যুব-ছাত্র সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। উক্ত সমাবেশে সর্বস্তরের সচেতন মানুষকে উপস্থিত হয়ে বাহারছড়াসহ পৌর এলাকাকে মাদক ও সন্ত্রাসসহ অপরাধ মুক্ত করতে এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে।

0 Comments