আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়ার কাকারায় ৩বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে কমপক্ষে ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল বিকাল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শরী জানায়, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাড়ি বিয়ারিপাড়া গ্রামে মাষ্টার জাফর আলমের বাড়ির রান্না ঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হলে আগুন মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময়ের মধ্যে মাষ্টার জাফর আলমের পরিবারের ৩টি বাড়ি ভষ্মিভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সম্পূর্ণ ও দুইটি বাড়ি আংশিক পুড়ে গেছে। এলাকাবাসী জানায়, অগ্নিকান্ডের ঘটনায় ওই পরিবারের কমপক্ষে ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পর তাৎক্ষনিক চকরিয়ার ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা বিলম্বে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে গ্রামের অনেক বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়। ঘটনার পর পার্শ্ববর্তি সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক ও তরুণ আলীগ নেতা সাহাব উদ্দিন স্থানীয় এলাকাবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালায়। এদিকে সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বাকি বিল্লাহ।

0 Comments