আবদুল মজিদ,চকরিয়া:
বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া পৌরসভা শাখার বর্ধিত সভা ৮অক্টোবর বিকাল ৩টায় মহিলা কলেজ মিলনায়তনে পৌর ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুমনের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন পার্কেল, ক্রীড়া সম্পাদক মাহামুদুল হক তফসীর, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, সহসভাপতি আবদুর রহিম, মো: ইউছুপ, অর্থ সম্পাদক রাসেল, সালাহ উদ্দিন, জয়নাল হাজারী, জিয়াবুল হক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোয়াসিন আনোয়ার জিহান, তানবীর হোসেন, বেঙ্গল ওসমান, সাদ্দাম হোসেন, মো: শহীদ, মাহবুবু, ইমতিয়াজ মাহামুদ তানবীর, ইউছুপ, জাহেদ, হাসান, মিঠুন, রাকেস, আরমান, ইমতিয়াজ, ইব্রাহিম, শিবলী, প্রিয়তোস শর্মা, জুয়েল দাশ, অমির ধর, জিশান দাশ, ফরহাদ, রহিম, রুবেল, জসিম, আরিফ,রাশেল, নয়ন, নাঈম, চেনি বাবু, হেজাফ, এসএম বাবু প্রমূখ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সংগঠনের বিরোধী কার্যকলাপের জন্য পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন পৌর ছত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

0 Comments