বার্তা পরিবেশক ॥
শপথের দাবীতে কক্সবাজার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পক্ষকালব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসাবে গতকাল শনিবার জেলা বিএনপি, জেলা জাসদ, পৌর আওয়ামীলীগ, পৌর বিএনপি এবং স্থানীয় এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে শপথ বন্ধকারীদের প্রতি ঘৃণা ও
ধিক্কার জানানো হয়।
ধিক্কার জানানো হয়।
জেলা বিএনপির সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদল সাধারণ সম্পাদক এম মোকতার আহমদ, জেলা ছাত্রদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল এবং বিএনপি নেতা গিয়াসউদ্দিন প্রমূখ।
জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাথে মতবিনিময়কালে সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আযাদ ও জাসদ নেতা রমজান আলী প্রমূখ।
পৌর আওয়ামীলীগের সাথে মতবিনিময়কালে সহ-সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সাংগঠনিক সম্পাদক ডা. পরিমল, আওয়ামীলীগ নেতা শুভদত্ত বড়ূয়া, নুরুল আলম পেঠান ও নুর মোহাম্মদ কুইল্লা মিয়া প্রমূখ।
পৌর বিএনপির সাথে মতবিনিময়কালে সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ূম, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, শহর যুবদল নেতা ফরিদুল আলম প্রমূখ।
উক্ত মতবিনিময় সভাসমূহে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর হুমাইরা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুমন নাহার মনজু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছালামতউল¬াহ বাবুল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালউদ্দিন কবির ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জিসানউদ্দিন প্রমূখ।
উল্লেখ, গত ২৮ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পক্ষকালব্যাপী যে আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়, তার মধ্যে গত ২ অক্টোবর মানববন্ধন ও স্মারকলিপি, এবং ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার গণ অনশনের মাধ্যমে শুরু হচ্ছে আন্দোলনের নতুন পর্যায়।


0 Comments