Advertisement

চকরিয়ায় লম্বাবন্দুক ও ৭রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার


আবদুল মজিদ,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ডাকাতির প্রস্তুতিকালে চকরিয়ার মালুমঘাট থেকে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশে তৈরী একটি লম্বা বন্দুক, ৭রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। শনিবার রাতে ওই এলাকার দক্ষিণকুল শাখানদী সংলগ্ন পাহাড় থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়েছে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অপরাপর সদস্যরা পালিয়ে যায়। 
          পুলিশ জানায়, ওইদিন দিবাগত রাত ২টার দিকে মহেশখালী চ্যানেল হয়ে ফিশিং বোট যোগে এসে চকরিয়ায় সড়ক ডাকাতি করতে ১৫/২০জনের একদল সশস্ত্র
 ডাকাত মালুমঘাটার ওই পাহাড়ে অবস্থান নেয়। ওই সময় চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদের নির্দেশে সেকেন্ড অফিসার কামরুল আজম, উপপরিদর্শক মিজানুর রহমান, মো: ইয়াসিন আলী, সুরেজিত বড়–য়া, সহকারী উপপরিদর্শক ওমর ফারুক, আবদুল মোতালেব ও মো: ফারুকের নেতৃত্বে পুলিশের কয়েকটিদল ঘটনাস্থল মালুমঘাট দক্ষিণকুল শাখানদী সংলগ্ন আনোয়ার বাপের পাহাড়ে সাড়াশি অভিযান শুরু করে। ওই সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পিছু ধাওয়া করে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ডাকাতকে গ্রেফতার করেছে। তারা হলেন, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া গ্রামের নাজির হোসেনরে পুত্র জয়নাল আবেদীন (২৫) একই এলাকার ইউছুপ আলীর পুত্র মাহামুদুল করিম (২৮) ও চকরিয়া উপজেলা ডুলহাজারার ডুমখালী গ্রামের ফরিদুল আলমের পুত্র সরওয়ার আলম (২৭)। এসময় পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একটি একনলা লম্বা বন্দুক, ৭রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ ও একটি ছোরা। জব্ধ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত একটি ফিশিং বোট। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, ডাকাতদল জড়ো হয়ে সড়ক ডাকাতির প্রস্তুতি নেয়ার মুহুর্তে পুলিশ এ অভিযান চালায়। তিনি জানান, গ্রেফতারকৃত ৩জনসহ আরো ২০/২২জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া ও মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। মামলার আইও উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পুলিশের নিকট ১৬১ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছে। ঘটনায় তারা ২০-২২জন ডাকাত জড়ো হয়েছিল বলে জানায়।

Post a Comment

0 Comments