Advertisement

ঈদগাঁওতে কুখ্যাত ডাকাত সেলিম আটক

মোহাম্মদ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও দরগাপাড়ার কোনাপাড়া নামক স্থান থেকে সোমবার বিকাল ৪ টায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের টু আইসি আনোয়ারুল হকের নেতৃত্বে একদল পুলিশ অস্ত্র মামলা সহ ৪/৫ টি মামলার আসামী কুখ্যাত ডাকাত সেলিমকে আটক করেছে। সে দরগা পাড়ার সৈয়দ নুরের পুত্র বলে জানা যায়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রে আনার পর জিজ্ঞাসাবাদে তার জবানবন্ধিতে বেরিয়ে আসে সাম্প্রতিক ১০/১২ টি ডাকাতির সাথে সে জড়িত ।

Post a Comment

0 Comments