মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজারের ঈদগাঁও-ঈদগড় ও বাইশারী সড়কে পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যকার সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে ২জন। ঘটনার পর থেকে উক্ত সড়কে একটানা ৫ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ অক্টোবর দুপুরে ঈদগড় বাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ,সোমবার দুপুরে ঈদগাঁও ষ্টেশন থেকে ঈদগড় আর আর এফ পুলিশ ফাঁড়ির ম্যাচ ম্যানাজার হেলাল উদ্দিন ম্যাচের চালের বস্তা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে হিল লাইন সার্ভিসের গাড়িতে উঠতে যায়। এতে গাড়ির হেলপার করিমের সাথে ম্যাচ ম্যানাজারের ধাক্কা ধাক্কি হয়। পরে তাকে না নিয়ে গাড়ি ছেড়ে দেয়। এদিকে ম্যাচ ম্যানাজারের খবরে ভিত্তিতে আর আর এফ পুলিশের টহল দল ঈদগড় বাজার পর্যন্ত গাড়িটিকে ধাওয়া করে চালক খুরশেদকে নামিয়ে মারধর করে। অবস্থা দেখে অন্যান্য পরিবহন শ্রমিকরা পুলিশের সাথে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে টহল পুলিশের নায়েক জাকের আহত হন এবং চাইনিজ রাইফেলের ক্ষতিগ্রস্ত হয়। এর এর পর শ্রমিকরা পুরো বাজারে প্রতিবাদ মিছিল করে। ঘটনার পর থেকে তিন সড়কে শ্রমিকরা সকল ধরনের যানবাহনে বন্ধ করে দেয়। খবর পেয়ে রামু থানার ওসি নজির ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা গাড়ি চালানো শুরু করে।

0 Comments