Advertisement

চা নিলাম কেন্দ্র চট্টগ্রামেই থাকতে হবে - এটা চট্টগ্রামের গনমানুষের দাবী

প্রেস রিলিজ:
সামাজিক সংগঠন “পরিবর্তন” এর আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬০ বৎসর যাবৎ কোন প্রকার সমস্যা ছাড়াই এই চা নিলাম কেন্দ্র চালু রয়েছে চট্টগ্রামে।তারপরও তা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চট্টগ্রাম বিদ্বেষিতা ছাড়া কিছুই নয়। এর পেছনে চট্টগ্রামবাসীকে অবহেলিত করে রাখার ভাষায় প্রকাশ পাওয়া গেছে। যা চট্টগ্রামবাসি কখনো মেনে নেবেনা। চা নিলাম কেন্দ্র চট্টগ্রামেই থাকতে হবে ,এটা চট্টগ্রামের গনমানুষের দাবী। গতকাল রবিবার পরিবর্তনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা  এ কথা বলেন।
সংগঠনের ভাইস চেয়ারম্যান এইচ,এম,এহসানের সভাপতিত্বে আয়োজিত
আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম ওয়াহেদ মুরাদ,আহবায়ক এইচ,এম,তারিকুল¬াহ,ফাহাদ সিকদার,রেজাউল করিম রিটন,শফিকুর রহমান,মঈন উদ্দীন মিলকী,শাহেদুল হক,ওসমান গণি,শওকত খলিল,ইমরূল কায়েস,আব্দুল আজিজ প্রমূখ। সভায় আগামী ৮ অক্টোবর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচীর সি›ধ্ন্তা হয়। এতে বীর চট্টগ্রামবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহন কামনা করেন বক্তারা।

Post a Comment

0 Comments