নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ৪নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের বউ পাগলা এক বৃদ্ধ একের পর এক কান্ড ঘটিয়ে চলছে। অন্যের বউ নিজের আয়ত্বে এনে সহায় সম্পত্তি জোর জবর দখল করা যেন উক্ত ৮০ বছরের বৃদ্ধের স্বভাবে পরিণত হয়েছে। এলাকাবাসীর একাধিক অভিযোগে জানা গেছে, মেহেরপুর গ্রামের হোছন পল্লান নামে উক্ত বৃদ্ধের বর্তমানে৭ জন বৈধ, অবৈধ স্ত্রী রয়েছে। সম্প্রতি সে একই এলাকার মোস্তফা খাতুন কে প্রলোভন দেখিয়ে নিজের প্রেমে আবদ্ধ করে তার সম্পত্তি দখলে নিয়েছে। উল্লেখিত স্ত্রী ছাড়াও উক্ত বৃদ্ধের অসংখ্য স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে। বউ পাগলা উক্ত বৃদ্ধের ঘটনায় এলাকায় হাস্যরস্যের সৃষ্টি হয়েছে।

0 Comments