সাউথ এশিয়ান বীচ ফুটবল ইভেন্টে অংশ গ্রহণ ইস্যু...
কালাম আজাদ ২ অক্টোবর কক্সবাজার
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান বীচ ফুটবল ইভেন্টে অংশ নেয়ার জন্য অনুশীলন করতে তারা ৩ দিনের জন্য কক্সবাজারে এসেছেন। বাংলাদেশ জাতীয় দলের আলোচিত ফুটবলার বিপ¬ব, জুয়েল, মামুন, এনামূল ও কক্সবাজারের সন্তান সুবজ কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছেন। প্রথমবারের
মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় বীচ ফুটবলের খেলোয়াড়রা মনে করছেন সৈকতের বালিয়াড়িতে কঠোর অনুশীলনকে কাজে লাগিয়ে শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান বীচ গেম্্স এর বীচ ফুটবল ইভেন্টে ভালো করা।
মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় বীচ ফুটবলের খেলোয়াড়রা মনে করছেন সৈকতের বালিয়াড়িতে কঠোর অনুশীলনকে কাজে লাগিয়ে শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান বীচ গেম্্স এর বীচ ফুটবল ইভেন্টে ভালো করা।
২ অক্টোবর রোববার সৈকতের লাবণী পয়েন্টে অনুশীলনকালে বাংলাদেশ দলের স্ট্রাইকার পজিশনের খেলোয়াড় কক্সবাজারের সন্তান সবুজ বলেন, বীচের বালিতে ফুটবল খেলার অভ্যাস আগে থেকেই আছে। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে প্রথমবারের বীচ ফুটবলে অংশ নেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভাল করা। তাই সৈকতের বালিয়াড়িতে কোচের নিদের্শনা অনুযায়ী কঠোর অনুশীলন করছি। যাতে টুর্ণামেন্টে ভালো করতে পারি। শেষ প্রস্তুতি সারতে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে ৩ দিনের ক্যাম্পের জন্য কক্সবাজার এসে পৌঁছে জাতীয় বীচ ফুটবল দল। টিম ম্যানেজার হাসানুজ্জামান খান বাবলু ও কোচ আবদুল কাইয়ুম সেন্টুর নেতৃত্বে জাতীয় ফুটবল দল থেকে বাছাই করা ১৩ জন খেলোয়াড় নিয়ে গঠিত জাতীয় বীচ ফুটবল দল সৈকতের লাবণী পয়েন্ট শনিবার (০১ অক্টোবর) সকাল ও বিকেলে চলছে কঠোর অনুশীলন। সৈকতে অনুশীলন করতে পেরে সন্তুষ্ট খেলোয়াড়রাও।
স্ট্রাইকার এনামূল বলেন, আমরা প্রথমবারের মতো বীচ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। কোচ আবদুল কাইয়ুম সেন্টুর প্রশিক্ষণে ভালোভাবে বীচ ফুটবলের কৌশল করায়ত্ব করছি। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা সাউথ এশিয়ান বীচ ফুটবলে ভাল করতে পারবো বলে আশা করছি। খালি পায়ে ফাইভ এ সাইড পদ্ধতির বীচ ফুটবলে ভালো খেলার প্রত্যয় প্রথম বারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের। বীচ ফুটবলে অতীত ইতিহাস না থাকলেও অভিজ্ঞতা অর্জনের মধ্যদিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চাই বাংলাদেশের খেলোয়াড়রা।
জাতীয় বীচ ফুটবল দল কোচ আবদুল কাইয়ুম সেন্টু জানান, কক্সবাজার সৈকতে এ প্রশিক্ষণ খেলোয়াড়দের বেশ কাজ আসবে।
জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার হাসানুজ্জামান খান বাবলু জানিয়েছেন, ফাইভ এ সাইড ফরমেটের এ টুর্নামেন্টে বাংলাদেশ ফেভারিট দলে হিসেবে মাঠে নামবে। তাছাড়া দলের প্রত্যেক খেলোয়াড়ের বীচে কন্ডিশনিং ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও সৈকতের বালিয়াড়ি ৩ দিনের এ ঘাম ঝরানো প্রশিক্ষণ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য বীচ ফুটবল ইভেন্টে ভাল ফলাফল পাবো বলে আশা করছি।


0 Comments