Advertisement

জেলায় শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার লাভ করলেন গিয়াস উদ্দিন

মাধ্যমিক পর্যায়ে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরষ্কার পেলেন ঈদগাঁহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। গত ৫ অক্টোবর ঢাকাস্থ বিএসবি ফাউন্ডেশন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা সিটি হলের ৮ম তলায় এটি এন বাংলা টেীলভিশনের স্টুডিওতে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়। বিএসবি ফাউন্ডেশনের চেয়াম্যান এম কে বাশার পুরষ্কার হিসেবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। উক্ত বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কিংস কলেজের চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন ও মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত শওকত হাসান মিয়া। প্রধান আলোচক ছিলেন বাংলারঅনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীজ আলী খান। এদিকে ইদগাহ্ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।  

Post a Comment

0 Comments