মোঃ নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে জাকির হোসেন বাবু নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি শাহী পাড়ার শরিফুল ইসলামের ছেলে জাকির হোসেন বাবু (২৩) শুক্রবার সকালে পার্শ্ববর্তী পাহাড়ে জ্বালানী কাঠ সংগ্রহ করতে যায়। দুপুরে জ্বালানী কাঠ নিয়ে বাড়িতে ফিরে পূণরায় তিনি বাড়ী থেকে বের হন। দীর্ঘক্ষণ ধরে বাড়ীতে না ফিরলে আতীয় স্বজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ী থেকে আনুমানিক দেড়শ গজ দূরে একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখতে পায়। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে বাবু আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায়নি। আত্মহত্যার কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তদন্তকারী কর্মকর্তা রোকন উদ্দিন জানিয়েছেন। এ ব্যাপারে লামা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 Comments