মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজারের চৌফলদণ্ডীতে স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে। ৭ অক্টোবর রাতে স্থানীয় খোনকারখীলে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়,চৌফলদণ্ডী খোনকারখীল গ্রামের জাহেদুল ইসলামের বিয়ে বাড়ীতে এসে ধর্ষিত হয়েছে স্থানীয় বদিউল আলমের স্কুল পড়য়া মেয়ে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ২ পাষন্ড স্থানীয় আনু মিয়া সিকদারের টিলা ভূমিতে নিয়ে মেয়েটিকে উপর্যপুরি ধর্ষণ করে। এলাকাবাসী ধর্ষিতাকে উদ্ধার করে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। এ সংক্রান্ত ঘটনায় মামলা রুজু করা হলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ গভীর রাতে তাৎক্ষনিক উক্ত এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ও তার সহযোগীকে আটক করে। আটককৃতরা হচ্ছে খুরুস্কুল কাউয়ার পাড়ার নুরুল আলমের পুত্র শওকত আলম (১৮) ও পেঁচারঘোনার আমিনুল ইসলামের পুত্র নুরুল আমিন (১৮)। তদন্তকারী কর্মকর্তা টু আইসি আনোয়ারুল হক জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেয়ের পিতা গুরুতর অসুস্থ থাকায় তার চাচা মামলা রুজু করেছে।

0 Comments