Advertisement

যে কোন মুল্যে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হবে- কুতুবজোমে এটিএম কাউছার

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার বনিক সমিতির উদ্যোগে গত ০৩ অক্টোবর স্থানীয় অফসোর হাই স্কুলের মাঠে হাজী মো: জালালের সভাপতিত্বে আইন-শৃংখলা
 বিষয়ক এক আলোচনাসভা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন,পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,থানা অফিসার্স ইনচার্জ এর পক্ষে এস.আই ইকবাল উদ্দিন,ভাইচ চেয়ারম্যান এড.মোস্তাক আহমদ,আনোয়ার পাশা চৌং,এড.আবুতালেব,চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি,পরিবেশ আধিদপ্তরের আবদুল কাইয়ুম,মাষ্টার লিয়াকত আলী ও ডা;আনজু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মৌ;শফিউল আলম। সভায় প্রধান অতিথি কুতুবজোমের আইন শৃংখলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং গত ১৬ সেপ্টেম্বর কালামিয়া বাজারে আলতাফ হোসের উপর হামলাকারীদেরকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরুধ জানান। 

Post a Comment

0 Comments