Advertisement

ইসলামপুরে বাস দুর্ঘটনায় চালকসহ আহত ০৪

এস.এম.তারেক:
কক্সবাজার সদরের ইসলামপুরে বাস দুর্ঘটনায় চালকসহ চার ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ৯টা’য় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডেঞ্জার জোন খ্যাত নাপিতখালী হাইস্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটি চকরিয়া থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিল। (নং-কক্সবাজার জ-১১-১০১)। প্রত্যক্ষদর্শীরা
 জানিয়েছেন,  মোড় ফেরার সময় ্একজন স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং যাত্রী ও চালক মিলে  চারজন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের  নাম পরিচয় জানা যায়নি।

Post a Comment

0 Comments