মোহাম্মদ হোসেন হাটহাজারী:
গতকাল শক্রবার রাতে হাটহাজারী উপজেলার চৌধুরী হাটের পশ্চিমে সন্ধীপ কলোনী থেকে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। মেয়ের মার থানায় অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে বলে হাটহাজারী থানার এ এস আই শাহের এ প্রতিবেদককে জানান।
জানা যায়, স্থানীয় তপন শর্মা মেয়ে টুম্পা শর্¤§া (২০) সাথে জাহাংগীর(২৫)সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল । গত কয়েক দিন আগে মুসলিম শরিয়ত মোতাবেক তাদের বিয়ে হয় বলে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে টুম্পা শর্মা নাম পরিবর্তন করে রাখা হয় সুমাইয়া আকতার। মেয়ের পরিবার তা মেনে নিতে অস্বীকার করেন। মেয়ের মা বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তারা দীর্ঘ দিন ধরে পালিয়ে থাকেন। গত কাল শক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে সন্ধীপ কলোনীর একটি বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক যুগল থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

0 Comments