Advertisement

চকরিয়ায় ইটের আঘাতে হেফজখানার শিক্ষককে রক্তাক্ত জখম

সিবিএন,চকরিয়া:
চকরিয়ায় অনিয়ম ও লুটপাটে বাধা দেয়ায় অভিযুক্ত দূর্বৃত্তরা ইটের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে হেফজখানার এক শিক্ষককে। শুক্রবার বিকালে পৌরসভার ভরামুহুরী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 
আহত শিক্ষক হাফেজ এনামুল হক জানিয়েছেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের ভরামুহুরী দারুল উলুম হেফজখানায় তিনি
 ১৫দিন পূর্বে নিয়োগ পেয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। যথা নিয়মে হেফজখানায় শিক্ষার্থীদের পাঠদানও চালিয়ে আসছেন। তিনি অভিযোগ করেছেন, কোচপাড়ার  মৌলভী ইলিয়াছ ও সাঈদ নামের দুই ব্যাক্তি হেফজখানার নামে বিভিন্ন এলাকা থেকে চাঁদা তুলে আত্মসাত করে আসছে। ঘটনাটি জেনে শিক্ষক এনামুল হক হেফজখানার স্বার্থে তাদেরকে বাধা দেয়। এর জের ধরেই শুক্রবার বিকাল ৩টায় অভিযুক্তরা হেফজখানায় ঢুকে ইটের আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম করে। এমনকি তারা ওই শিক্ষককে শাররীক ভাবেও লাঞ্চিত করে। ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় আহত শিক্ষক বাদী হয়ে অভিযুক্ত ২জনকে আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Post a Comment

0 Comments