আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়ায় স্মরণ সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বরেণ্য সাংবাদিক-চিত্রশিল্পী মিশুক মুনীর ছিলেন জাতির জন্য সম্পদ ও সমাজ বদলের দর্পন। তাদের কর্ম আজ এটি প্রমাণ করে। এই দুই নক্ষত্রের মৃত্যু বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয়কে করেছে ক্ষত-বিক্ষত। এ ক্ষতি পূরণ হবার নয়। ৭
অক্টোবর সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অক্টোবর সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন এর সভাপতিত্বে ও চকরিয়া সুস্থ ধারা চলচ্চিত্র চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আলীগ নেতা আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফজলুল করিম সাঈদী, উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, মহিলা আলীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, যুবলীগ নেতা আওরঙ্গজেব বুলেট, মো: ইউনুছ ছিদ্দিকী, চকরিয়া সুস্থ ধারা চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মোস্তফা ও সাধারণ সম্পাদক রাশেদ ইবনে হোছাইন ফয়সাল প্রমুখ। স্মরণসভা শেষে স্বাধীনতা সংগ্রাম নিয়ে তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান এবং শিশুতোষ চলচ্চিত্র মাটির ময়না প্রদর্শন করা হয়েছে।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবী জানান এবং সংশ্লিষ্ট সকলকে এব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান। প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শক চলচ্চিত্র দুটি মনোযোগ দিয়ে উপভোগ করেন।


0 Comments