Advertisement

হাটহাজারীতে জাল নোটসহ আটককৃতদের ব্যাপক জিঙ্গাসাবাদ

মোহাম্মদ হোসেন ,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে জাল টাকা দেয়ার সময় গতকাল রবিবার সাড়ে ৫টার দিকে  ৬ ব্যাক্তিকে ধরে পুলিশকে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পুলিশ আটককৃতদের ব্যাপক জিঙ্গাসাবাদ করছে পুলিশ। 
পুলিশ ও ব্যবসায়ী জি.এম কলিম উল¬াহ জানান, গতকাল রবিবার উপজেলার ইছাপুর বাজারের ইত্যাদী ডিপার্টমেন্ট ষ্টোর এ নুপুর আক্তার নামে এক মহিলা কিছু ফেস ওয়াস ও
 কসমেটিকস ক্রয় করেন। ১০০০ টাকার নোট দোকানদারকে দিয়ে বাকী টাকা ফেরৎ দিতে বলেন দোকানদার জি.এম কলিম উল¬াহ নোটটি সন্দেহ হলে তা বদলী করে দিতে বলে এ সময় ক্রেতা নুপুর নোটটি নিয়ে সি.এন.জিতে উঠে পড়ে একই সিএনজিতে আরো ৫জন দ্রুত গতিতে উঠে পালানোর চেষ্টা করেন এসময় স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে সিএনজিটি ধরে ফেলে এ সময় তারা ১৪টি ১০০০ টাকার জাল নোট মাটিতে ফেলে দেয় । ১৪টি জাল নোটসহ ৬ জনকে ধরে পুলিশকে সোপর্দ করেন। হাটহাজারী মডেল থানার এস আই মীর কাসেম পিপিএম(বার) জানান, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না তবে ১৪ টি ১০০০টাকার নোট জাল নোট প্রমান পেয়েছেন বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেন।
আটকতৃতরা হলেন মোহাম্মদ মনসুর আলী (৪০),আলাউদ্দিন(৩৮),মোহাম্মদ স্বপন হাওলাদার(২৪),রেনু আক্তার (২০),মোছাম্মৎ নুপুর (১৮) ও হালিমা বেগম(২২) এ ব্যাপারে দোকানদার জি.এম কলিম উল¬াহ বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করেন। 
উল্লে¬খ্য থাকে যে, গত  ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের একটি ফ্ল্যাটে  জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে  এক লাখ ৫০ হাজার টাকার মূল্যসমানের ৫০০ টাকার বিপুল সংখ্যা জাল নোটসহ ৫ জনকে আটক করে ছিল  পুলিশ। সে খানে অত্যাধুনিক সন্ধ্যান পায় পুলিশ।

Post a Comment

0 Comments