Advertisement

কক্সবাজারে বিজিবি‘র জব্দকৃত ১১ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

কালাম আজাদ কক্সবাজার:
কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান জব্দকৃত ১১ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর ১ টায় ব্যাটালিয়নের অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় বর্ডার গার্ড ব্যাটালিয়নের চট্টগ্রাম বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান পি এস সি, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হোসেন, কক্সবাজার অপারেশনাল অফিসার মেজর এম এ রাকিব এবং মিডিয়া প্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
ধ্বংশকৃত মাদক দ্রব্যের মধ্যে ৫৮৫ বোতল বিভিন্ন প্রকারের বিদেশী,৭২.৩৯ লিটার খোলা মদ,৭৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০গ্রাম গাঁজা। এসব দ্রব্যের মূল্য ১১ লাখ ৩৮ হাজার ৯শ ৬৭ টাকা বলে বিজিবি জানায়।
তাছাড়্ াউল্লেখিত সময়ের মধ্যে আসামীসহ ৪ বোতল মদ এবং ৮শ ৪০ লিটার চোলাই মদসহ একটি ডাম্বার গাড়ি ও মাইক্রোবাস আটক করা হয়েছে। যার মূল্য ২ লাখ ৫২ হাজার। 
এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান জানান, বর্তমানে মোবাইল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বিজিবির অপারেশনের খবর সংশ্লিষ্ট চোরাচালানীদের নিকট সহজে পৌছে যায় বিধায় এসকল মাদক দ্রব্যের সাথে আসামী আটক করা কষ্টকর হয়ে উঠে। বিজিবি’র সদস্য গত ১২ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৬৭ লক্ষ টাকার চোরাইপণ্য জব্দ করেছে। এসব পণ্যের সাথে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। তিনি এসব চোরাচালানী এবং মাদকদ্রব্য আটক ও পাচার প্রতিরোধে সাংবাদিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

0 Comments