হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ
টেকনাফ -শাপলাপুর সড়কের দরগার ছড়ায় সড়ক ভেঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত ২ অক্টোবর সকালে প্রবল বর্ষণে পূর্বের ভাঙ্গা সড়কের অবশিষ্ট অংশ বিলিন হয়ে যায়। এনিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ে।এদিকে শাপলাপুর এলাকার শির খালীতে প্রায় আধা কিলো মিটার সড়ক বিধ্বস্থ হয়ে আছে একমাস ধরে। এছাড়া টেকনাফ থেকে শাপলাপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙ্গন
দেখা দিয়েছে। জাপান সরকারের বিপুল অর্থায়নে নির্মিত ৩২ কিলোমিটারের সড়ক নির্মানের কয়েক মাসের মাথায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গন গুলি অনেক দিনের হলেও প্রকৌশলীর গাপলতির সুযোগে ঠিকাদারেরাও দায় ছাড়া হয়ে আছে, ফলে কক্্রবাজার থেকে সরাসরি সৈকত সড়ক দিয়ে বর্তমানে টেকনাফ যাতায়াত বন্ধ রয়েছে। তাছাড়া সদর ইউনিয়নের দরগার ছড়ার ১ কিলোমিটারের সি-বীচ সড়ক বরাদ্দের ৪ বছর পরও শেষ করতে পারেনি ঠিকাদার। এ ব্যপারে গ্রামবাসী দুরর্বার আন্দোলন শুরু করলে প্রকৌশলীর আশ্বাসে স্থব্দ হয়ে যায়। টেকনাফ উপকুলীয় এলাকার জনসাধারণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্দে দুর্বার আন্দোলন, মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহনের প্রস্তুতী নেওয়ার খবর পাওয়া গেছে। রাত ৮ টায় এ রিপোট লেখা পর্যন্ত উপজেলা প্রকৌশলীর ০১৭১১৩১৫৩২২ মোবাইল নাম্বারে যোগাযোগের বারবার চেষ্টা করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

0 Comments