শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া॥
পেকুয়ায় দুগ্রাম বাসীর সংর্ঘষে চৌমুহুনী ষ্টেশন রণক্ষেত্রে পরিণত হওয়ার ৪দিনের মাথায় সোমবার আবারো উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে ফের সংঘর্ষের আশংকা প্রকাশ করছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সচেতন মহল। জানা যায়, অবৈধ গাছ আটককে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া ও শেখেরকিল¬াহ ঘোনাবাসীর মধ্যে দুদফা সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ১০জন
আহত হয়েছে। এ ঘটনায় শেখেরকিল¬াহ ঘোনাবাসীর পক্ষে তজু মিয়ার পুত্র আব্বাছ উদ্দিন বাদি হয়ে ১৮জনের বিরুদ্ধে ও আন্নর আলী মাতবর পাড়াবাসী পক্ষে নুর মোহাম্মদ বাদি হয়ে থানায় দুইটি এজাহার দায়ের করে। এদিকে গতকাল সোমবার সাড়ে ১০টার দিকে পেকুয়া আন্নর আলী মাতবর পাড়ার নাজেম উদ্দিনের পুত্র ও পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মোক্তার আহমদ পেকুয়া চৌমুহুনী এসে ঘুরে গেলে বিরোধী শিবির শেখেরকিল¬াহ ঘোনার লোকজন লাঠিশোঠা, দা-কিরিচসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘঠিত হয়ে এসে চৌমুহুনীতে অবস্থান নেয়। এতে ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে দোকান পাট বন্ধ করে ফেলে। পেকুয়া-মগনামা সড়কে দুপক্ষ অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ঘন্টাব্যাপী দূর্ভোগ পোহাতে হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্বিগ্ন ছাত্র/ছাত্রীদের আতংকিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়। এদিকে আগাম সর্তক বার্তা পেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন পেকুয়া চৌমুহুনীতে অবস্থান নেওয়ায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পূর্বের ঘটনায় দুপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন:-উত্তেজনা চলাকালে শেখেরকিল্লাহ ঘোনা এলাকার লোকজনের মহড়া

0 Comments