Advertisement

কক্সবাজারে ইসলামী ব্যাংক থেকে ছিনতাইকালে আটক ৩

কালাম আজাদ, ৩ অক্টোবর কক্সবাজার:
কক্সবাজার শহরের বাজারঘাটা বাংলাদেশ ইসলামী ব্যাংক কক্সবজার শাখা ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনতাইকালে তিনজনকে আটক করেছে পুলিশ। ৩ অক্টোবর সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ক্যাশ কাউন্টারে এ ঘটনা ঘটে।
কক্সবাজার মডেল থানার ওসি বদরুল আলম তালুকদার জানিয়েছেন, শহরের বাজারঘাটাস্থ বাংলাদেশ ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ক্যাশ কাউন্টারে এক গ্রাহক ১ লাখ ৪০ হাজার
 টাকা জমা দেয়ার সময় গ্রাহক সেজে তিন ছিনতাইকারী টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ব্যাংকে লেনদেন করতে আসা কিছু সেনা সদস্য এবং ব্যাংকের নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেলে তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে ছিনতাইকরা টকা উদ্ধার করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
ছিনতাইকারীরা হল ঢাকার শনির আখড়ার ঝন্টু, চট্টগ্রামের হালিশহরের তৌহিদুল ইসলাম ও খুলনা মাঝির ঘাটের মোহাম্মদ আলী। তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

Post a Comment

0 Comments