Advertisement

সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরশ্ছেদ


রিয়াদ, ৮ অক্টোবর : শুক্রবার সৌদি আরবে আট বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবে প্রকাশিত এক খবরে জানা যায়, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০০৭ সালের এপ্রিলে এক  মিসরীয়কে হত্যার অভিযোগে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন আবদুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিকুল ইসলাম, মাসুদ শামসুল হক, আবু আল হোসাইন আহমেদ এবং মতিউর আল রহমান। ওই ঘটনায় আরো তিন বাংলাদেশীকে কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০০৭ সালে এক সশস্ত্র ডাকাতির দায়ে ওই আট বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ডাকাতির ঘটনায় মিসরীয় এক নিরাপত্তাকর্মী নিহত হন।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবে প্রকাশিত সংবাদে জানা যায়, নির্মাণাধীন একটি কমপ্লেক্স থেকে বৈদ্যুতিক তার চুরি করার সময় একদল বাংলাদেশী শ্রমিকের সঙ্গে সংঘর্ষে একজন মিসরীয় নাগরিক নিহত হয়। তারা আরো জানায়, সেখানে বাংলাদেশীরা কর্মরত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

অ্যামনেস্টির ওয়েবে আরো বলা হয়, সৌদি আরবে রমজান মাস থেকে অস্বাভাবিক ভাবে শিরোশ্ছেদ বেড়ে গেছে। এ সব শিরশ্ছেদগুলো কতটুকু যৌক্তিক তা খতিয়ে দেখবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বার্তা২৪ ডটনেট/

Post a Comment

0 Comments