Advertisement

কক্সবাজার জেলায় ১লা নভেম্বর থেকে ২৪ টি কেন্দ্রে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা : মোট শিক্ষার্থী ১৫৬৮৯

কক্সবাজার জেলার ১৫ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী এবার অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশের ন্যায়
 আগামী ১ নভেম্বর থেকে জেলার ২৪ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, জেএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা  হয়েছে। কক্সবাজার জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে এবার জেএসসি পরীক্ষায় ১৫ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী অংশ নেবে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৯৮২ জন বেশি।

গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ হাজার ৭০৭ জন। গতবার ২৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার অনুষ্ঠিত হবে ২৪ টি কেন্দ্রে। গতবার ৬ ফুটের একটি বেঞ্চে পরীক্ষার্থী বসানো হয়েছিল তিন জন।এবার পাঁচ ফুটের বেঞ্চে বসানো হবে দুই জন পরীক্ষার্থী।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হবে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট জেএসসি পরীক্ষার্থী ১ লক্ষ ২৮ হাজার ১০৪ জন। ১৮২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে তারা।

এর মধ্যে ছাত্র সংখ্যা ৫৬ হাজার ৫৭১ এবং ছাত্রী সংখ্যা ৭১ হাজার ৫৩৩ জন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৯২ জন। গতবারের চেয়ে এবার ২৩ হাজার ১১২ জন পরীক্ষার্থী বেশি। কেন্দ্র পরিদর্শনে এবার ৫টি বিশেষ ভিজিলেন্স টিম মাঠে থাকবে।

Post a Comment

0 Comments