Advertisement

ফলোআপ:ধর্ষণ সংবাদ প্রকাশে বেপরোয়া

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজারের জালালাবাদের নব নির্বাচিত মেম্বারের বিরুদ্ধে দিন মজুরের স্ত্রীকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে শীর্ষক সংবাদ ৯ সেপ্টেম্বর ফলাও করে প্রকাশিত হলে বাবুল মেম্বার বেপরোয়া হয়ে উঠে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, জালালাবাদ বাহার ছড়া তথা ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার এমরান প্রকাশ বাবুল একই এলাকার দিন মজুর মোহাম্মদ আলমের বাড়ীতে ৪ সেপ্টেম্বর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার স্ত্রীর সাথে ধর্ষণ প্রচেষ্টা চালায়। বাবুল মেম্বারের আকাম কুকাম পত্রিকার মাধ্যমে এলাকায় জানাজানি হলে সে বিভিন্ন ভাবে টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। বাবুল মেম্বার ক্ষিপ্ত হয়ে গতকাল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সাংবাদিকদের হুমকি ও ধমকি দেন। উল্লেখ্য দিন মজুর মোহাম্মদ আলমের স্ত্রী কু মতলবাজ বাবুল মেম্বারের বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,ককসবাজারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪(খ) ধারায় ফৌজদারী মামলা করেন।

Post a Comment

0 Comments