সংবাদ বিজ্ঞপ্তিকক্সবাজার সাহিত্য একাডেমীর ২৬১ তম পাক্ষিক সাহিত্য আসর গতকাল শুত্রুবার বিকাল ৪টায় একাডেমীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আসর দু’টি পর্বে বিভক্ত ছিল। সাহিত্য বিষয়ক মুক্ত আলোচনা ও স্বরচিত-প্রিয়কবির কবিতা পাঠ। আলোচনায় অংশ নেন, এডভোকেট সুলতান আহমেদ, গবেষক নুরুল আজিজ চৌধুরী, কবি রুহুল কাদের বাবুল, কবি মনজুরুল ইসলাম, মোহাম্মদ আমিরুদ্দীন। পরে কবিতা পাঠে অংশ নেন, কবি রুবেল, ছড়াকার জহির ইসলাম, কালাম আযাদ, এম. এরশাদুর রহমান, কবি রুহুল কাদের বাবুল, এডভোকেট সুলতান আহমেদ, কবি মনজুরুল ইসলাম ও মোহাম্মদ আমিরুদ্দীন।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর একাডেমীর উদ্যোগে ঈদপূণর্মিলনী অনুষ্ঠিত হবে। একাডেমীর অফিস সম্পাদক আজাদ মনসুরের ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর একাডেমীর উদ্যোগে ঈদপূণর্মিলনী অনুষ্ঠিত হবে। একাডেমীর অফিস সম্পাদক আজাদ মনসুরের ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

0 Comments