Advertisement

ঈদগাঁও পুলিশের অভিযানে ২ হেরোইন বিক্রেতা-সেবী আটক

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,ককসবাজারের ঈদগাঁও জালালাবাদ পালাকাটার ডুলাইন্যামুরা থেকে মরণনেশা হেরোইন সেবনরত অবস্থায় সেবনের সরঞ্জাম সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১জন হেরোইন বিক্রেতা বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় এই অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। প্রাপ্ত খবরে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি আনোয়ারুল হক ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ পূর্ব পালাকাটার ডুলাইন্যামুরা এলাকা থেকে অভিযান চালিয়ে হেরোইন বিক্রেতা চৌফলদন্ডীর খোনরখীলের অলি আহমদের পুত্র মোহাম্মদ শফি প্রকাশ রাসেল (৩০) ও জালালাবাদ পালাকাটার আজিজুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৩২) কে সেবনরত অবস্থায় সেবনের সরঞ্জাম সহ গ্রেফতার করে।  প্রসঙ্গত চৌফলদন্ডীর খোনকারখীল ও জালালাবাদের পূর্ব পালাকাটার ডুলাইন্যামুরা এলাকায় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিনধরে হেরোইন সহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি ও সেবনের কাজ চলে আসছে।

Post a Comment

0 Comments