বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিন হাজীপাড়া সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এই সড়ক হাঁটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে সাধারন মানুষ সহ অনেক ছাত্র-ছাত্রী। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের র্দুভোগ চরমে। এই সড়কেই রয়েছে জেলার মাত্র বেসরকারী কারিগরী কলেজ। এই কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের র্দুভোগ পোহাতে হয়। এই কলেজের ছাত্র হেলাল উদ্দিন বলেন, এই সড়কটি সামান্য বৃষ্টি হলেই হাঁটা যায় না। এলাকাবাসী অবিলম্বে এই সড়কটি সংস্কার করার দাবী জানায়।

0 Comments