Advertisement

চকরিয়ায় হাস মুরগী বিতরণ করলেন রেজাউল

আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করে, দরিদ্র জনগোষ্টীকে স্বাভলম্বী করতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। যার ফলে বর্তমান সরকার সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। সরকার শিক্ষা, চিকিৎসা  ও কৃষি থেকে শুরু করে সর্ব
 ক্ষেত্রে সফল হয়েছেন। সরকারের উন্নয়ন কাজকে বাধা সৃষ্টি করতে বিরোধীদল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সঞ্চালনায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্টিত উপকারভোগীদের মাঝে মুরগী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, বরইতলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান সেলিম উল্লাহ বিএ(অনার্স)এমএ, জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালী, উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, চিরিংগা ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, আলীগ নেতা ডা: ফরিদুল হক, আমাদের সময় ও হিমছড়ি চকরিয়া প্রতিনিধি মো: আবদুল মজিদসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments