Advertisement

চকরিয়ায় অপহরন না প্রহসন ? আটক ১

এম.আলী হোসেন,কক্সবাজার:
চকরিয়ায় অপহরনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।জানা গেছে, উপজেলার খুটাখালীর পাগলিরবিল এলাকার মাশুক আহমদের কন্যা সাজিয়া জন্নাত ও কক্সবাজার সদর উপজেলার পোকখালী এলাকার ছৈয়দ আহমদের পুত্র প্রবাসী মোহাম্মদ আলমের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল। প্রবাসী আলম সৌদি আরব থেকে সময়মত আসতে অপারগতায় এবং সাজিয়া জন্নাতকে অন্যত্র বিয়ে দেওয়ার জের ধরে মেয়ের ভাই মো: শাহাজান (২৪) নামে এক ব্যক্তি অপহরনের ঘটনায় গত ৬ সেপ্টেম্বর মাশুক আহামদ বাদি হয়ে ১০ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা করে। ওই মামলায় প্রবাসী মোহাম্মদ আলমের ছোট ভাই মোহাম্মদ আয়াছ (২৫) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।কর্তব্যরত এসআই ইয়াছিন জানান, ঘটনার ৫দিন পর অপহৃত মেয়ের ভাই মো: শাহাজান নিজে থানায় এসে হাজির হয়। এ ঘটনাটি অপহরন না প্রহসন ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার পর জানা যাবে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments