বি,এম হাবিব উল্লাহ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ডেসটিনি ২০০০ লিঃ এর অংগ প্রতিষ্ঠান ডেসটিনি ট্রি-প্লানটেশন লিঃ এর (সদস্য) নেক্সাস এসোসিয়েটস এর ডিস্ট্রিবিউটার রাশেল কাদের ছুট্টু নামের এক ক্ষুদে ফার্মেসী ব্যাবসায়ী সহ ১৬ ব্যক্তির বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার আসামীরা জেল থেকে জামিনে না আসতেই মামলার বাদীর সাতে আতাত করে তড়িঘড়ি করে পুলিশ ওই মামলার চার্জসিট দিয়েছে বলে সুত্র জানিয়েছে। যা মামলাভূক্ত আসামীদের জামিন আদেশের পুর্বেই উপরোক্ত চার্জসিটটি দেয়া হয়েছে। চকরিয়াা থানায় দায়ের করা প্রথম মামলাটির নং-জিআর ৫৬। এটি করা হয়েছে গত ১০ ফেব্রুারী এবং পরের মামলাটি করা হয় একদিন পর ১১ ফেব্রুয়ারী। এ মামলার নং-জিআর ৫৭। মামলার বাদী পুর্ববড়ভেওলার দিয়ারচরের মৃত আলী হোসেনের পুত্র জসিম উদ্দিন। প্রকৃত আসামীরা মামলাভূক্ত হয়নি বলে সুত্র জানায়।
খোজ নিয়ে জানা গেছে, মামলার আইও চকরিয়া থানার সাবেক দারোগা বখতিয়ার। সৃষ্ঠ ঘটনাটি উপজেলার বিএম চর ইউনিয়নের একটিক্কাকালী ঘোনায় জমির বিরোধ নিয়ে গত ১০ ফেব্রুয়ারী দুপুরে একটি মারামারির ঘটনা। এ ঘটনায় দু পক্ষের লোকজন আহত হলেও মামলার বিবাদীরা কোন মামলা করেনি। তবে আসামী পক্ষের কমপক্ষে ১০/১২ জন লোক গুরতর আহত হয়েছে এ ঘটনায়। কারন যেখানে একটি লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেখানে সহানুভুতি পরায়ন হয়ে আসামী পক্ষ কোন মামলা করেনি বলে তারা সাংবাদিকদের জানান।
সুত্র জানায়, এ ঘটনায় আহত কামাল উদ্দিন সংগঠিত মারামারির ঘটনার ৬দিন পর চমেক হাসপাতালে মারা যায়। দিয়ারচরের জামাল উদ্দিন গং ও পুর্ব বড়ভেওলার রফিকুল কাদের গংদের মধ্যে জমির বিরোধ নিয়ে মারামারির ঘটনাটি ঘটে। দায়ের করা মামলার ১ নং আসামী মোঃ আবু তাহেরের পরিবারের সকলকে আসামী করে সর্বশেষ ঘটনাস্থল থেকে ১৫ কি,মি দুরে বসবাসকারী তার ছেলে পল্লী চিকিৎসক ও ক্ষুদে ফার্মেসী ব্যবসায়ী রাশেল কাদের ছুট্টুকে (২২) প্রথম মামলার ১২ নং আসামী করা হয়েছে সে যাতে মামলার বিষয়ে থানায় তদবীর করতে না পারে। তার পরেও মামলা তদবীর করতে পারে এমন আশংকায় পরের আরো একটি মিথ্যা ভাংচুর ও লুটপাটের বিষয়ে দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়। অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন রাশেল নামের ওই ছেলেটি চকরিয়া থানার সম্মুখে থানার মাত্র ২০ গজের ব্যবধানে তার নিজস্ব প্রতিষ্ঠান মেডিসিন গার্ডেনে প্রতিদিনকার নিয়মে রোগী নিয়েই ব্যস্ত ছিল বলে থানা সেন্টারস্থ শতাধিক ব্যবসায়ী ও থানার কয়েকজন কনষ্টেবল ও গন্যমান্য ব্যাক্তি সাংবাদিকদের জানায়।
সুত্র জানায়, মামলার বাদী জামাল এর ভাই মামলাবাজ জসিম উদ্দিন পরের জমি নিজের করতে না পেরে কৌশলে মারামারির ঘটনাটি সৃষ্টি করে শেষ মেষ বিরোধীয় জমি নিজের আয়ত্বে আনতে ওই ঘটনায় আহত কামালকে চট্রগ্রামে নাম মাত্র চিকিৎসায় ৬দিন ধরে মুমুর্ষ অবস্থায় রেখে তকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন লোক জানায়, যথাযথ চিকিৎসা দেয়া হলে কামাল বেচে যেতো। এদিকে কামালের স্ত্রীও চিকিৎসার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। কামালকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েই মামলা বানিজ্য করে এলাকার নিরীহ মানুষকে হয়রানী করার জন্য উপরোক্ত দুটি মামলা করা হয়েছে বলে সুত্র জানায়। দুটি মামলায় আসামী করা হয় ক্ষুদে ব্যবসায়ী রাশেল কাদের ছট্টুকে। মামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনি প্রতিকারের আশায় সিআইডির উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি রাশেল কাদের ও তার পরিবার। খোজ নিয়ে জানা যায়, রাশেল কাদেরের নামে চকরিয়া থানা বা আদালতে এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদেও কোনরুপ মামলা বা অভিযোগ নেই। বিএমচরের চেয়ারম্যান বদিউল আলম জানান, জমির বিরোধ নিয়ে মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত এবং রাশেল কাদের নামের ওই ছেলেটিকে অহেতুক মামলার আসামী করা হয়েছে।

0 Comments