Advertisement

সৈকতে গোসল করতে নেমে ঢাকার এক ছাত্রের মৃত্যু

মুবারাক উদ্দিন নয়ন: কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ঢাকা যাত্রাবাড়ি এলাকার এক পর্যটক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর দুপুর ১টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। রবি লাইফ গার্ডের
উদ্ধার কর্মীরা জানিয়েছে দুপুরে সৈকতের সী-ইন পয়েন্টে দুই পর্যটক মামা ভাগিনা গোসল করতে নামে। এসময় ঢেউয়ের তোড়ে ভাগিনা ঢাকা যাত্রাবাড়ি এলাকার মোহাম্মদ করিম এর পুত্র ইব্রাহিম(১৬)পানিতে ভেসে যায়। পরে উদ্ধার কর্মীরা সাগরে ঝাঁপিয়ে পড়ে মুমূর্ষ অবস্থায় উক্ত পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পর্যটকের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে নিহত পর্যটক ৯সেপ্টেম্বর কক্সবাজার এসেছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments