Advertisement

সাকিব-তামিমকে দায়িত্ব থেকে অব্যাহতি

ক্রীড়া প্রতিবেদক:
ঢাকা, ৫ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে সফরে হারের কারণে বাংলাদেশ দলের অধিনায়ক ও সহ অধিনায়ক পদ থেকে অপসারণ করা হলো সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে।
গত ৩১ ডিসেম্বর এক বছরের জন্য অধিনায়ক হিসেবে সাকিবকে ও সহ অধিনায়ক হিসেবে তামিমকে নির্বাচন করা হয়। কিন্তু সম্প্রতি জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে হারে সফরকারীরা। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে সান্ত্বনার দুটি জয় পায় বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচেও হারে বাংলাদেশ ওই সিরিজে তামিম জিম্বাবুয়ে পেসার জার্ভিস ও ভিটরিকে সাধারণ মানের বোলার হিসেবে মন্তব্য করেন। কিন্তু জিম্বাবুয়ের সহজ জয়ে এ দুই বোলারই মূল ভূমিকা রাখে।
এ সফরে তামিম তার অশোভন আচরণ করার কারণেই এ শাস্তির কবলে পড়লেন বলে জানা গেছে। তাছাড়া জিম্বাবুয়েতে ম্যাচ চলাকালে আরও যেসব খেলোয়াড় ও কর্মকর্তারা অশোভন আচরণ করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিসিবি।
সিরিজ হারের প্রতিক্রিয়াতেই বিসিবি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে তাদের স্থলাভিষিক্ত কারা হবেন তা জানানো হয়নি।
এছাড়া ম্যানেজার বিসিবি জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদকেও অব্যাহতি দিয়েছে। নতুন ম্যানেজার নিয়োগে শিগগিরই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।
আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের সময়সূচী নির্ধারিত না হলেও ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

Post a Comment

0 Comments