Advertisement

৫০ বস্তা চিনি, ৭৫ কেজি সার ও ৭ জন মিয়ানমার নাগরিক আটক

শামসুল আলম শারেক, টেকনাফ ॥
টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৫০ বস্তা চিনি ও হ্নীলা বিজিবি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ৭৫ কেজি সার এবং ৭ জন মিয়ানমার নাগরিক আটক হয়েছে। 
বিজিবি সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে টেকনাফগামী মাল বোঝাই ট্রাক চট্টমেট্রো-ট-১১-২৫৬২ নাম্বারের একটি গাড়ী হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছলে কোম্পানী কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে দায়িত্বরত বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে ৫০ বস্তা চিনি জব্দ করে। বিজিবি জানায়, চিনিগুলো মাল বোঝাই গাড়ীতে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তবে পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত চিনির মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। আটকচিনিগুলো টেকনাফ কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানায়। 
অপরদিকে গতরাত ২টার সময় হ্নীলা ফুলের ডেইল এলাকা থেকে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭৫ কেজি সার জব্দ করা হয়। দুপুর ১২টার দিকে হ্নীলা কাস্টম্স ঘাট এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিজিবি কোম্পানী কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করে। পরে ১টার দিকে একই এলাকা থেকে পুশব্যাক করা হয় বলে জানায়।

Post a Comment

0 Comments