Advertisement

পর্যটকদের গাড়ি থেকে চাঁদাবাজি চলছে

দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করা হচ্ছে। এলাকা ভিত্তিক কিছু যুবক কৌশলে এসব চাঁদা আদায় করে যাচ্ছে এমন অভিযোগ পর্যটকদের। পাশাপাশি পুলিশের বিরম্নদ্ধেও চাঁদাবাজি করার অভিযোগ তুলেছেন একাধিক পর্যটক।
প্রত্যড়্গদর্শী সূত্রে জানা গেছে, ঈদের পর পর্যটন শহরে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে লাখো পর্যটকদের সমাগম ঘটে। সেই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা। এলাকা ভিত্তিক গড়ে উঠা বেশ কিছু চাঁদাবাজ সিন্ডিকেট ব্যাপক হারে চাঁদা আদায়ে ব্যসত্ম হয়ে পড়েছে। বিশেষ করে শহরের বাহারছড়া গোলচত্বর মাঠ, পর্যটন গল্‌্‌ফ মাঠ সংলগ্ন এলাকা ও কলাতলী হোটেল মোটেল জোন এলাকায় পর্যটকদের বহনকারী ছোট-বড় বাসগুলো পার্কিং করার ভাড়া ¯^iƒc প্রতি গাড়ি থেকে ৪/৫শ টাকা করে আদায় করে নিচ্ছে। ফলে চরমভাবে হয়রানীর শিকার হচ্ছে পর্যটকরা। এছাড়াও সংশিস্নষ্ট এলাকাগুলোর পাশ্ববর্তী স্থানে দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরাও প্রায় গাড়ি থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তোফায়েল আহমদ। চাঁদাবাজির ঘটনা সম্পর্কে তিনি বলেন, কোন পুলিশের বিরম্নদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে তার বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা থেকে আসা পর্যটকবাহী হানিফ পরিবহনের চালক ইসমাইল জানান, বাহারছড়া এলাকার স্থানীয় ছেলে পরিচয় দিয়ে ৭/৮ জনের একটি গ্রম্নপ তার কাছ থেকে ৪শ টাকা নিয়েছে। একইভাবে রাজশাহী থেকে আসা আলস্নাহর দান পরিবহনের ড্রাইভার দেলোয়ার ও টাঙ্গাইল থেকে আসা পূরবী পরিবহনের ড্রাইভার শফিক মিয়া অভিযোগ করে জানান, পর্যটন গল্‌্‌ফ মাঠের পাশে গাড়ি রাখার ভাড়ার কথা বলে স্থানীয় ছেলেরা ৫শ টাকা করে দুটি গাড়ি থেকে ১ হাজার টাকা নিয়ে নেয়। শুধু তাই নয় টাকা দিতে অনিহা প্রকাশ করলে মারধর ও গাড়ি ভাংচুরের হুমকি দেয় চাঁদাবাজরা। পর্যটকদের কয়েকজন জানান, মসজিদের নাম ব্যবহার করেও অনেকেই জোরপূর্বক টাকা দাবি করেন।
সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, গত কয়েকদিন আগে চাঁদাবাজির খবর পেয়ে তিনি নিজেই গল্‌্‌ফ মাঠে বিশেষ অভিযান চালান এবং সেখান থেকে বেশ কিছু বখাটে যুবককে ধাওয়া করেন। পর্যটকদের নিরাপত্তার ¯^v‡_© তিনি ওই স্থানটিকে সবসময় বিশেষ নজরে রাখেন বলে জানিয়েছেন।

Post a Comment

0 Comments