আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে পৃথক দুটি সড়ক র্দূঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩১ আগষ্ট উপজেলার কুতুবজোম ও হোয়ানক সড়কে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,গত ৩১ শে আগষ্ট পবিত্র ঈদের দিন দুপুর ১২ ঘটিকার সময় গোরকঘাটা কুতুবজোম সড়কের ঘোনা পাড়ায় একটি যাত্রীবাহি টমটম গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্বতী খাদে পড়ে গেলে ঘটস্থলেই পৌরসভার ঘোনাপাড়ার বদি আলমের ১০ বছরের শিশু কন্যা নুর বানুর মৃত্যু হয়। অপরদিকে একইদিন বিকাল ৩ ঘটিকার সময় গোরকঘাটা হোয়ানক সড়কের মাহারা পাড়ায় একটি বেবী টেক্সী বড় মহেশখালী মাহারাপাড়ার আবদু ছালামের ৭ বছরের শিশু কন্য মোস্তফা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

0 Comments