১ সেপ্টেম্বর, ঢাকা : নিজে পছন্দ করে বিয়ে করা স্বামীকেই এখন বড়ো শত্রু মনে করছেন বলিউড তারকা
মনীষা কৈরালা। এক সময় বলিউডে ঝড় তোলা অভিনেত্রী মনীষা সম্প্রতি সামাজিক যোগাযোগ সাইট টুইটারে স্বামী সম্রাট দাহাল ও দাম্পত্য জীবন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, স্বামীই এখন আমার বড়ো শত্রুতে রূপান্তরিত হয়েছেন! একটি মেয়ের জীবনে এটি ভয়াবহ এক বাজে পরিস্থিতি।
প্রসঙ্গত, বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট চাইতে মনীষা কৈরালা চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসেন। ১৮ ও ১৯ জানুয়ারি ঢাকায় অবস্থান করেন তিনি।
জানে দুশমন, এক ছোটিসি লাভস্টোরি, খামোশি ইত্যাদি সুপারহিট ছবিখ্যাত নেপালী বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা বর্তমানে কয়েকটি তামিল ছবিতে অভিনয় করছেন। পাশাপাশি ছবি পরিচালণারও প্রস্তুতি নিচ্ছেন। তবে এরই মধ্যে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছেন তিনি।
হিমালয় কন্যা মনিষা কৈরালা বয়সে চেয়ে সাত বছরের ছোটো নেপালি ব্যবসায়ি সম্রাট দহলকে বিয়ে করেন ২০১০ সালের জুনে। বিয়ের পর তারা হানিমুন করেন ফিনল্যান্ডে। বিয়ের ছয় মাস পর্যন্ত তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতেই কাটে। এরপর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ দেখা দিতে থাকে।
বলিউড তারকা মনীষা কৈরালা সুখে নেই, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস আগে থেকেই। কিন্তু মনীষা বিষয়টি বার বার এড়িয়ে যাচ্ছিলেন। মাসখানেক আগে একবার অবশ্য মনীষা মন্তব্য করেছিলেন, দাহালের সঙ্গে আলাদা হওয়ার কথা সক্রিয়ভাবে চিন্তা করছি। পরে আবার বাবা-মার সামাজিক অবস্থানের কথা ভেবে এই বক্তব্য তিনি প্রত্যাহার করে নেন।
সম্প্রতি মনীষা কৈরালা তার দাম্পত্য জীবনে সংকটের বিষয়টি সরাসরি স্বীকার করে নিয়েছেন। সামাজিক নেটওয়ার্ক টুইটারে তিনি স্বামীকে সরাসরি শত্রু হিসেবে দোষারোপ করেছেন। বলিউডের অনেকেই মনে করছেন, মনীষার বিবাহ বিচ্ছেদের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।
এই মন্তব্যের পর বিভিন্ন সংবাদ মাধ্যম মনীষার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালালেও তার সাড়া পাওয়া যায় নি। আত্মীয়-স্বজনরা মনীষার এই মন্তব্যকে স্রেফ রাগারাগির বহিপ্রকাশ হিসেবে উল্লেখ করছেন। তবে সবারই ধারণা এটি নেহাত, ছাই দিয়ে আগুন ঢাকার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

0 Comments