মহসীন শেখ,কক্সবাজার: যানজট নিরসনে কক্সবাজার শহর থেকে স্বল্প ও দূরপাল্লার যানবাহন বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকালে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির(বিআরটিএ) সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ জয়নুল বারির সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ, জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটর যান পরিদর্শক মোঃ আব্দুল করিম ও কর্মকর্তা আরিফুল ইসলাম টিপু, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রপের সভাপতি রফিকুল হুদা চৌধুরী, ট্রাক মালিক গ্রপের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, জেলা শ্রমিকলীগ সভাপতি অ্যাড. হাবিবুর রহমাসহ পরিবহণ মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় আগামী ১ অক্টোবর থেকে সকল প্রকার যানবাহন (শহর এলাকার হিউম্যান হলার, রিক্সা ও ই বাইক ছাড়া) শহরতলীর বাস টার্মিনাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত বৈঠকে ।

0 Comments