Advertisement

টেকনাফের আলোচিত হত্যাকান্ডের শিকার আলোর স্মরণে শোকসভা

কালাম আজাদ:
বর্ডার গার্ড পাবলিক স্কুলে আলী উল¬াহ আলো স্মরণ সভা, কালো ব্যাজ ধারণ ও মানববন্দন স্কুল গেইটে অনুষ্টিত হয়। সোমবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে পরে শোকসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বর্ডা গার্ড পাবলিক স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটলিয়ানের অপারেশন অফিসার মেজর শামসুজ্জামান মো আরিফুল ইসলাম। শোকসভায় সভাপতিত্বে করেন স্কুলের প্রধান শিক্ষিকা নুর ই জন্নাত। নিহতের বাবা মো আব্দুল¬াহ উপস্থিতি ছিলেন। কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম। লিখিত বক্তব্য দেন নিহত আলী উল¬াহ সহপাঠি মো ইয়াছিন, বক্তব্য দেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিন্দু লাল চাকমা, শিক্ষক পূলক পাল, অপূণা চক্রবর্তী, অভিভাবক খলিলুর রহমান, নিহতের বাবা মো আব্দুল¬াহ, মোনাজাত পরিচালনা করেন বর্ডার গার্ড জামে সমজিদের ঈমাম আব্দুল লতিফ এবং সভাপরিচালনা করেন এস এস জামাল হোসাইন।

Post a Comment

0 Comments