Advertisement

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা সহ আটক ৭

কালাম আজাদ:
টেকনাফ উপজেলায় ১০ হাজার ইয়াবা সহ ৭ ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় হ্নীলা বিওপি বিজিবির সদস্যরা এ অভিযান চালায়। এতে আটককৃতরা হলো, হ্নীলার আবুল কাশেম এর পুত্র নুরুল হক (৩৫), ওহাব মিয়ার পুত্র ফোরকান (২৫), নুর আলীর পুত্র মোহাম্মদ হাসান (৪০), কাদের এর পুত্র নুরুল আলম (১৮), ওয়ালা মিয়ার পুত্র সালে আহমদ (২৮), কালা মিয়ার পুত্র কবির আহমদ (২৬) ও মিয়ানমারের নাগরিক লাল মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৬)। 
হ্নীলা বিওপি বিজিবির নায়েক সুবেদার নুরুল আমিন জানান, একটি নৌকা যোগে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আনা পথে নাফনদীতে ধাওয়া করে এদের আটক করা হয়। ওখানে থেকে উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার ইয়াবা। এব্যাপারে মামলা করে আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments