শাহনেওয়াজ (বাবু),কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকামূল্যের অবৈধ ফার্নিচার উদ্ধার করা হয়েছে। বন বিভাগ,জেলা প্রশাসন,র্যাব,পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। সোমবার সকালে বন বিভাগীয় কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফাজ উদ্দিনের নেতৃত্বে টাস্কফোর্স সদস্যরা উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার প্রায় ২০ টি ফার্নিচারের দোকানে অভিযান চালায়।এসময় প্রায় ৩৫ টন কাঠের তৈরী অবৈধ আসবাব পত্র উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে জানা গেছে।

0 Comments