শেফাইল উদ্দিন,ঈদগাঁও:
ঈদগাঁও বাজারের সওদাগর পাড়া সড়কটিতে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাশয়ে পরিনত হয়ে যায়। এতে সড়কের শতাধিক দোকানদার এবং বাসাবাড়ীতে থাকা ৩শতাধিক পরিবার সহ পথচারীরা চরম দূর্ভোগে পোহাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও বাজারের সওদাগর পাড়া সড়কটি শতাধিক দোকানপাঠ,৩ শতাধিক পরিবারের বসবাস এবং এই সড়ক দিয়ে প্রতিনিদিন বাজারে যাতায়ত করে ইসলামাবাদ হিন্দু পাড়া জালালাবাদ হিন্দু পাড়া, পোকখালী, ইসলামাবাদ সিকদার পাড়া, জালালাবাদা, লরাবাক,খামার পাড়া, ফরাজীপাড়া,বাহারছড়া এবং ঈদগাঁও বাজারের ডিসি সড়কের দক্ষিন পার্শ্বে সড়কের খানাখন্দে পানি জমে জলাশয়ে পরিণত হওয়ার কারণে ঈদগাঁও চৌফলদণ্ডীর লোকজন বিকল্প সড়ক হিসাবে দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে যাতায়ত করে আসছে। এই সব এলাকার স্কুল,কলেজগামী ছাত্র ছাত্রী এবং বাজারগামী লোকজন প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়ত করছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলে ও এ সড়কটি পানিতে ডুবে থাকে । এতে এলাকার ৩শতাধিক পরিবার, শতাধিক দোকানপাট ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরকার এই বাজার থেকে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় করলেও বাজারের সংস্কার ও উন্নয়নের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। বাজার ব্যবসায়ীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজীর সাথে মোবাইলে যোগাগোহ করলে তিনি জানান, সরকারের ফান্ডে টাকা আছে এই টাকা ব্যবহার করলেই কাজ হয়ে যাচ্ছে।সরকার কাজ করছেনা।

0 Comments